ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় সাড়ে ১২ মন সামুদ্রিক মাছ জব্দ

কলাপাড়ায় সাড়ে ১২ মন সামুদ্রিক মাছ জব্দ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


কলাপাড়ায় সাড়ে ১২ মন সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালী: কলাপাড়ায় সামুদ্রিক ৫ মন লইট্টা, ৩ মন ডাডি, ৩ মন টাইগার চিংড়ি ও দেড় মন পোয়াসহ মোট সাড়ে ১২ মন মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড।

সোমবার (১২ মে) শেষ বিকালে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি লঞ্চ থেকে এসব মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাছ রাঙ্গাবালী থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছিলো বলে জানায় কোষ্টগার্ড। এসব মাছের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।

পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:৫৭   ৪৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ