ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


ঈশ্বরগঞ্জে শ্রমিকলীগ নেতা আনোয়ার গ্রেপ্তার

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ও পৌর এলাকার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান।

আজ সোমবার (১২ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। এর আগে রবিবার দিবাগত রাত ১২ টার দিকে পৌর এলাকার চরনিখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার চরনিখলা গ্রামের বাঁশতলা এলাকার প্রয়াত শামছুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পাওনা টাকা চাওয়ায় মো. মতিউর রহমান (৫৫) নামে এক প্রতিবেশী ও তার চার ছেলেকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বর জখমের একটি মামলারও আসামি ছিলেন আনোয়ার হোসেন। গুরুতর আহত মতিউর রহমান এখনও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ রয়েছে, সেই মামলায় জামিনে আসার পরেও বাদির পরিবারকে নানা ধরণের হুমকি দিচ্ছিল আনোয়ার।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শ্রমিকলীগ নেতা ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫৯   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ