ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভাঁয়না ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

ভাঁয়না ইউনিয়ন বিএনপির কমিটি গঠন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


ভাঁয়না ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

পাবনা: সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়নের চরপাড়া ঈদগাঁ মাঠ চত্বরে অনুষ্ঠিত এ কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান। ভাঁয়না ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও ভাঁয়না ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম(রফিক বিশ্বাস) এর সঞ্চালনায় ভাঁয়না ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক এ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস এবং উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল। কাউন্সিলে হারুন হাজারী, আব্দুস সালাম মোল্লা, গোলাম মোর্তজা, হালিম বিশ্বাস, শফিক বিশ্বাস, সাফা, শাহজাহান শেখ,জাহিদ বিশ্বাসসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাঁয়না ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাদশা সভাপতি রফিকুল ইসলাম(রফিক বিশ্বাস) সাধারণ সম্পাদক ও মোজাম্মেল হক কানু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম(রফিক বিশ্বাস) ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক কানু জানান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও কাজ করে যাবেন। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৭   ২১৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ