ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ইউপি সদস্যদের দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ করলেন ইউএনও

ইউপি সদস্যদের দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ করলেন ইউএনও


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


চরফ্যাসনে ইউপি সদস্যদের দু’দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধণ করলেন ইউএনও

ভোলা: চরফ্যাসনের ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার চরফ্যাসন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন।
জানাযায়, চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারনা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় প্রথম দফায় চরফ্যাসন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে চার ইউনিয়নের ৪৮জন ইউপি সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. টি এস এম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ, চরফ্যাসন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:০৪   ২০৮ বার পঠিত  |