ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুলের পিতা আর নেই

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুলের পিতা আর নেই


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫


চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুলের পিতা আর নেই

পাবনা: চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সামাজিক সংগঠক তৌহিদুল ইসলাম তাইজুলের পিতা সাবেক বর্ষিয়ান বিএনপি নেতা ইসমাইল হোসেন আর নেই।
সোমবার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম ইসমাইল হোসেন দীর্ঘ বছর চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

মরহুমের ছেলে তৌহিদুল ইসলাম তাইজুল জানান, তার বাবা দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, কিডনী, লিভার, হৃদরোগ সহ বিভিন্ন শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। আগামীকাল মঙ্গলবার (১৩ মে) সকাল দশটায় চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে শাহী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, সাবেক বর্ষিয়ান বিএনপি নেতা ইসমাইল হোসেনের মৃত্যুতে পাবনা-৩ এলাকার সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক মেয়র হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু সহ অনেকে শোক জ্ঞাপন করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৪:১২   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ