![]()
গাজীপুর: কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ হোসেন আরমানকে আহবায়ক ইব্রাহিম প্রধানকে সদস্য সচিক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
মঙ্গলবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল এলাকায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্ঠারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন।
আলোচনা সভায় পৌর ওয়ার্ড বিএনপি থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই সুপার ফাইভ নেতারা আলোচনা সভায় বসার সুযোগ পায়। কালীগঞ্জ পৌর ৯টি ওয়ার্ডের এই সব নেতাদের উন্মুক্ত আলোচনায় নেতৃত্ব বাছাই করা হয়। উপস্থিত নেতারা আগের কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারন সম্পাদক ইব্রাহিম প্রধানকে পুনরায় তাদের দিয়ে পৌর আহবায়ক কমিটি গঠন করতে সবায় মত প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মো.সোলাইমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, অ্যাডভোকেট মোস্তফা কামাল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মাষ্টার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আসাদুল্লাহ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মোহাম্মদ, ৯ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি কাউছার আহমেদ লাল মিয়া প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০৫:১২ ১১৬ বার পঠিত | ● কমিটি ● কালীগঞ্জ ● গাজীপুর ● পৌর ● বিএনপি
----