ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » হুমায়ুন আহবায়ক ও সদস্য সচিব বাবলু কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

হুমায়ুন আহবায়ক ও সদস্য সচিব বাবলু কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

গাজীপুর: কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। হুমায়ুন কবির মাষ্ঠারকে আহবায়ক খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষনা করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
মঙ্গলবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্ত্তুল এলাকায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্ঠারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিন।
আলোচনা সভায় প্রতিটি ইউনিয়ন বিএনপি থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই সুপার ফাইভ নেতারা আলোচনা সভায় বসার সুযোগ পায়। উপজেলার সাতটি ইউনিয়নের এই সব নেতাদের উন্মুক্ত আলোচনায় নেতৃত্ব বাছাই করা হয়। উপস্থিত নেতারা আগের কমিটির সভাপতি হুমায়ুন কবির মাষ্ঠার ও সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলুকে পুনরায় তাদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করতে সবায় মত প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মো.সোলাইমান আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রাহিম সরকার, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সেরু, সাধারন সম্পাদক শাহাবুদ্দীন আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক নয়ন ও বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দর্জি প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১০   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ