ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় শালীশে রায় পক্ষে না আশায় শালীশদারকে পিটিয়ে আহত

হাতিয়ায় শালীশে রায় পক্ষে না আশায় শালীশদারকে পিটিয়ে আহত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে ২০২৫


হাতিয়ায় শালীশে রায় পক্ষে না আশায় শালীশদারকে পিটিয়ে আহত

নোয়াখালী: হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ নিরসনের লক্ষ্যে আয়োজিত সালিশী বৈঠকে শালীশদারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

শালীশী বৈঠকে রায়ে সন্তোষজনক না হওয়ায় অপর পক্ষ সালিশদার আনোয়ার হোসেনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগে উঠেছে। এতে শালিশদার আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত আনোয়ার হোসেনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামী করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকার সফিক উদ্দিনের সাথে আবু সুফিয়ানদের সাথে জায়গা জমি সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চরে আসছে। এ বিরোধ নিরসনে একাধিক বার সালিশের আয়োজন করা হয়। কিন্তু বৈঠকের সিদ্ধান্তে সফিকউদ্দিনকে বিবাদীদের ভূমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা বুঝিয়ে না দিয়ে জোর করে দখল করে রাখেন। পরে উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে আবারো শালিশ বৈঠকের আয়োজন করা হয়।  ওই বৈঠকে আনোয়ারকেও শালিশদার হিসেবে থাকার সিদ্ধান্ত করা হয়। রবিবার বৈঠক শুরু হলে আনোয়ার সহ অন্য শালিসদারেরা আলোচনা পর্যালোচনা করে শালিশী রায় দেওয়ার পর আবুসুফিয়ান ও তার লোকজন তর্কবিতর্ক শুরু করে। এক পর্যায়ে আবু সুফিয়ান ও তাঁর লোকজন বাদী সফিককে জুতা দিয়ে আঘাত করে। আমরা শালীশদারগন উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে আবুসুফিয়ানের লোকজন ক্ষিপ্ত হয়ে শালীশদার আনোয়ারকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে।

আহত আনোয়ার হোসেন বলেন,শালিশী বৈঠক শেষে পুর্ব পরিকল্পনা অনুযায়ী হঠাৎ করে আবুসুফিয়ানের লোকেরা আমার উপর সন্ত্রাসী হামলা করে। হামলায় আমার হাত ও বাম কানে মারাত্মক জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় উপস্থিত বাকী শালীশদারগন ও এলাকাবাসী আমাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় সন্ত্রাসীরা আমার সাথে থাকা ৭৫ নগদ হাজার টাকা, মোবাইল ও ঘড়ি সহ প্রায় লাখ টাকার ক্ষতি করে। পরে আমি হাতিয়া থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সাগরিয়া ফাঁড়ি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০০:৫৫   ৩৯৬ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ