ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকারম হোসেন মোল্লা (৩৮) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে।
বুধবার (১৪ মে) বিকাল ৩টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকাররম ওই এলাকার উকিল মোল্লার ছেলে।
মোকারমের স্বজনরা জানান, বুধবার বিকেলে ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে নিজ গাছের আম কুড়াতে যান মোকারম। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আড়াইহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:১১   ১০৯ বার পঠিত  |