ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৪ মে ২০২৫
প্রচ্ছদ » রংপুর » উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

কুড়িগ্রাম: উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়।
উপজেলা কমিটির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্য সচিব হায়দার আলী মিয়া । ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এড. ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু,আবেদ আলী সরকার, মহসিন আলী ,আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন, ও রমেশ সাহাকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া পৌর বিএনপি নুর মোহাম্মদকে আহবায়ক ও সকহারী অধ্যাপক সোলায়মান আলীকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিস্ট পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।নুরে চ্ছাবা ষ্টার, আজিজার রহমান, ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম, সিরাজুল ইসলাম ,আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান,ও মজিবর রহমানকে যুগ্ন আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ বলেন, সংগঠনের কার্য়ক্রম গতিশীল করতে আংশিক কমিটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য ৫ মাস পর আহবায়ক কমিটি গঠন করা হল বলে দলীয় সুত্র জানায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:০৯   ২৫৯ বার পঠিত  |