ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সিএনজির ধাক্কায় প্রাণ গেল মসজিদ ঈমামের

সিএনজির ধাক্কায় প্রাণ গেল মসজিদ ঈমামের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


সিএনজির ধাক্কায় প্রাণ গেল মসজিদ ঈমামের

পাবনা: চাটমোহরে মসজিদ থেকে নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় আজিম উদ্দিন মোল্লা (৫৫) নামের এক মসজিদ ঈমাম নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে পৌর শহরের মধ্যশালিখা (মসজিদ মোড়) এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের মৃত হারান মোল্লার ছেলে। তিনি পৌর সদরের মধ্যশালিখা মহল্লায় বসবাস করতেন।

জানা গেছে, বুধবার দুপুর দুইটার দিকে পাশর্^বর্তী সাড়োরা গ্রামে একটি মসজিদে মুসুল্লিদের নামাজ পড়িয়ে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের মধ্যশালিখা (মসজিদ মোড়) তিন রাস্তার মোড়ে আসতেই দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আজিম উদ্দিন মোল্লা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে আটঘরিয়া মারা যান ঈমাম আজিম উদ্দিন। এদিকে দূর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৭   ২৩৫ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ