ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ার সাব্বির সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত

আগৈলঝাড়ার সাব্বির সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


আগৈলঝাড়ার সাব্বির সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত

বরিশাল: আগৈলঝাড়া উপজেলার সাব্বির সরদার সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। জানা গেছে, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের মৃত. ইসহাক সরদারের ছেলে সাব্বির সরদার এক বছর পূর্বে সৌদি আরব যান। সে সৌদি আরবের দাম্মাম শহরে একটি অফিসে কাজ করতেন।১৩ মে বিকেলে সাব্বির সরদার অফিস থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় সড়ক দূঘটনায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালের নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে সাব্বির সবার ছোট। সাব্বিরের মৃত্যু সংবাদে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাব্বিরের লাশ দেশে আনার জন্য তার পরিবার সরকারের কাছে দাবী জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:১৩   ৯৬ বার পঠিত  |