ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মধুখালীর রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ও নৈশপ্রহরীর বিদায় সংবর্ধনা

মধুখালীর রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ও নৈশপ্রহরীর বিদায় সংবর্ধনা


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


মধুখালীর রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক ও নৈশপ্রহরীর বিদায় সংবর্ধনা

ফরিদপুর: মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের ঐতিহ্যবাহী কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয়ে দুইজন শিক্ষক ও একজন নৈশপ্রহরীর অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মুকুল কুমার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাছেদ আলী মোল্লা, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসান, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষক ও নৈশপ্রহরীকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। বিদ্যালয় চত্বরে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর দৃশ্য ছিল অত্যন্ত আবেগময়।বিদায়ী শিক্ষক ও কর্মচারীরা হলেন মোঃ তৌহিদ উজ্জামান (শরীরচর্চা শিক্ষক), মোঃ শাহিদুল ইসলাম মুন্সি (সমাজবিজ্ঞান শিক্ষক), মোঃ মোস্তফা মিয়া (নৈশপ্রহরী)।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং সহকর্মী, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, বিদ্যালয় থেকে বিদায় নেওয়া শুধু চাকরি জীবনের অবসান নয়, এটি একটি আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করে। উল্লেখ্য, কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এসব শিক্ষক ও কর্মচারীদের অবদান স্থানীয় শিক্ষাঙ্গনে প্রশংসিত ও স্মরণীয় হয়ে থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫১   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ