ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৬ মে ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » আগুনে ক্ষতিগ্রস্ত ফারুকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

আগুনে ক্ষতিগ্রস্ত ফারুকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


আগুনে ক্ষতিগ্রস্ত ফারুকের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

ময়মনসিংহ: ফুলপুর বালিয়া ইউনিয়নের সলঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মুদি দোকানী ফারুক মিয়ার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার

শুক্রবার (১৬ মে) দুপুরে সরেজমিনে গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ফারুক মিয়ার খোঁজখবর নেন তিনি।এ সময় ফারুক মিয়ার হাতে নগদ অর্থ তুলেন দেন তিনি।এবং পরবর্তী সময়ে আরো সহযোগিতার আশ্বাসও দেন।তাৎক্ষণিকভাবে এমন আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ফারুক মিয়া।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আজহারুল মোজাহিদ সরকার,যুগ্ম আহ্বায়ক ফজলুর করিম খান ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ক্বারী সুলতান আহামেদ ফুলপুরী উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান সিরাজ, আবুল কালাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৮   ১৬৮ বার পঠিত  |