ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » গাছে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল দিনমজুরের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


গাছে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল দিনমজুরের

পাবনা: গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলু একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

স্থারীয়রা জানান, লাউতিয়া গ্রামের অতুল নামের এক ব্যক্তির দুটি গাছ কেনেন এক গাছের ব্যাপারী। শুক্রবার গাছ কাটতে যায় ফজলুল হকসহ আরো কয়েকজন দিনমজুর।

দুপুর সাড়ে ১২টার দিকে গাছে ওঠার সময় পা পিছলে নিচে মাটিতে পড়ে মাথায় আঘাত পান ফজলুল হক। এ সময় তার কান ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ফজলুল হক নামের এক দিনমজুর গাছ থেকে পড়ে মারা যান। পরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:৫০   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ