ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বোরো ধান চাষের প্রশিক্ষনের সমাপনী

কাউখালীতে বোরো ধান চাষের প্রশিক্ষনের সমাপনী


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 

কাউখালীতে বোরো ধান চাষের প্রশিক্ষনের সমাপনী

পিরোজপুর: কাউখালীতে কৃষি অফিসের আয়োজনে উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের ফারুক হোসেনের বাড়ির আঙ্গিনায় বোরো ধান চাষের উপর কৃষকদের অবহিত করনের সমাপনী অনুষ্ঠান শনিবার দুপুরে (১৭ মে) অনুষ্ঠিত হয়।

পার্টনার প্রকল্পের আওতায় (pfs) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের বোরো ধান চাষের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা। অনুষ্ঠানে ২৫ জন কৃষক/ কৃষাণি অংশগ্রহণ করেন। সপ্তাহে একদিন করে মোট ১০ দিন প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৪৪   ১০৫ বার পঠিত  |