ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

দিনাজপুর: জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে শনিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে।

সকাল ১০ টায় কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে ‘‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ শরিফ, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এএসএম আকতার শামীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সাবরীনা মমতাজ।

সেমিনারের পূর্বে সকাল সাড়ে ৮ টায় জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর আয়োজনে জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরে বের কারা হয়।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২১   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ