ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৭ মে ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মরহুম সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

দোহারে মরহুম সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


দোহারে মরহুম সালাউদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

ঢাকা: তারুণ্যের উৎসব উপলক্ষে ঢাকার দোহারে মরহুম সালাউদ্দিন বেপারী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয় ও নারিশা ইউপি কার্যালয় মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন মরহুম সালাউদ্দিন বেপারী সহধর্মিনী বিশিষ্ট ক্রীড়া ও শিক্ষানুরাগী সুলতানা আহম্মেদ।
যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক নারিশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধন আয়োজনে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুল ইসলাম জীবন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো.ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ,ডা.লোকমান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম, ডা.মাহফুজ আবির, সমাজ সেবক সোলাইমান শিকদার, ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান, সদস্য দেলোয়ার খালাসী, মিজানুর রহমান খোকন বেপারী, আজিজুল বেপারী, গাজী মহিউদ্দিন, সমাজ সেবক জামাল তালুকদার, শেখ জয়দর আলী ও মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য আব্দুল আলী মেম্বার, কবির ও সূর্যবানু প্রমুখ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:৪২:৪১   ৯৫ বার পঠিত  |