ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফেসবুকে মুহম্মদ (সা.) কে কটুক্তি করা যুবক গ্রেফতার

ফেসবুকে মুহম্মদ (সা.) কে কটুক্তি করা যুবক গ্রেফতার


আল-আমিন হোসাইন,(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


 

ফেসবুকে মুহম্মদ (সা.) কে কটুক্তি করা যুবক গ্রেফতার

পিরোজপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃত যুবক নেছারাবাদ উপজেলার জগতপট্টি গ্রামের কাপড় ব্যবসায়ী সুব্রত সাহার ছেলে। কৌশিক বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত কৌশিক তার ফেসবুক প্রোফাইল থেকে মহানবী (স.) কে নিয়ে অশ্লীল কটুক্তি করে। বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে এলে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লীরা এর প্রতিবাদে এবং দোষী কৌশিককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মিছিল ও সমাবেশ করে। পরে স্থানীয় প্রশাসন ও মুসল্লীদের চাপের মুখে কৌশিক সাহাকে আইনের হাতে সোপর্দ করতে বাধ্য হন পিতা সুব্রত সাহা।

অভিযুক্ত কৌশিক সাহার বাবা সুব্রত সাহা বলেন, আমার ছেলে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশুনা করে। কি স্ট্যাটাস দিয়েছে আমি দেখিনি। তবে শুনেছি সে অন্যের পোস্টের কমেন্টে রিপ্লাই দিয়েছিল। আমি বিষয়টি জানার সাথে সাথে ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছি। সে যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে।

নেছারাবাদ থানার ওসি মো: বনি আমিন জানান, “আমরা খবর পেয়েই ওই ছেলেকে ধরে এনে থানা হাজতে রেখেছি। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫৪   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ