![]()
কুড়িগ্রাম: ফেসবুকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিরুপ মন্তব্য পোস্ট করার অভিযোগে এক সহকারি শিক্ষক চাকুরি থেকে বরখাস্ত হয়েছেন। বরখাস্তকৃত শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
শনিবার কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পত্র মোতাবেক উক্ত শিক্ষক “মনিবুল হক বসুনিয়া” (ইংরেজিতে) নামে তার ব্যক্তিগত ফেসবুক আইডি’তে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরুপ মন্তব্য পোস্ট করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে করে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯(পরিমার্জিত সংস্করণ) এর ৭ ও ১০অনুচ্ছেদের পরিপন্থি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এর ৩(খ) বিধি অনুযায়ি অসাদাচারণের দায়ে অভিযুক্ত করে উক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পোস্টের বিষয়ে সহকারি শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন,আড়াই-তিন মাস পূর্বে চট্রগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে বলেছিলেন না পোষালে চাকুরি ছেড়ে চলে যান। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে,আমি আমার ভাষায় প্রতিবাদ করেছি।
শনিবার রাতে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫১:২২ ৩৭৫ বার পঠিত | ● বরখাস্ত ● রাজারহাট ● শিক্ষক