ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় হজ্ব যাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ

হাতিয়ায় হজ্ব যাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


হাতিয়ায় হজ্ব যাত্রীদের জন্য ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ

নোয়াখালী: হাতিয়া উপজেলায় হজ্বের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আরাফাত হজ্ব ট্রাভেলস। শনিবার (১৭ মে) সকালে এ হজ্বের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পৃথিবীতে যত নেক আমল রয়েছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে হজ্ব। হজ্ব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। হজ্জ পালনকারীকে গুনাহমুক্ত নবজাতকের ন্যায় বলা হয়েছে। কবুল হজ্বের পুরস্কার হচ্ছে জান্নাত। সঠিক জ্ঞান এবং প্রস্তুতি ছাড়া হজ্বের মত গুরুত্বপূর্ণ এবাদত পালন করা কঠিন। হজ্বের সঠিক কর্ম সম্পাদনের ফযীলত অর্জনে নিয়মমাফিক বিধিগুলো পালনে ব্যর্থ হলে হজের উদ্দেশ্যই ব্যাহত হয়। হজ্বের প্রতিটি কর্ম সম্পাদনের লক্ষ্যে বাস্তব প্রতিকৃতি স্থাপন করে হজ্বের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আরাফাত হজ্ব   ট্রাভেলস।
শনিবার সকাল ১০ টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ও উপজেলা জামে মসজিদ মাঠে এ হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় নিবন্ধিত ৭৯ জন হজ্ব যাত্রী এবং ৪৫ জন ওমরাহ পালনের যাত্রী সহ হাতিয়ার বিভিন্ন আলেম ওলামা অংশগ্রহণ করেন।
আরাফাত হজ্ব ট্রাভেলস্ স্বত্তাধিকারী হাজী আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় মূল বিষয়বস্তু নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন নলচিরা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মুফতি মোস্তফা আল কাশেমী, খাসের হাট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন ও মাওলানা সামছুল হুদা।
প্রশিক্ষণে হাজযাত্রীদেরকে হজ্বের ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব কাজগুলি ব্যাপার জানানো হয়। তারপর ইহরাম পরিধান, তালবিয়া পাঠ, তাওয়াফ, সাঈ, আরাফায়, মুজদালিফা, মিনায় অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ, কুরবানী ইত্যাদি বিষয়ে বাস্তবভিত্তিক প্রতিকৃতি স্থাপন করে হজ্জের যাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্যতিক্রমধর্মী হজ্বের যাত্রীদের জন্য এ ধরনের কর্মশালার আয়োজক হাজী আবদুর রহিম জানান, গতানুগতিক প্রশিক্ষণগুলো কেবল মাত্র একটি রুমে ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আমরা এই প্রথম বড় পরিসরে মাঠে প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে হাজীদের জন্য করণীয় বিষয়াদি হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতে করে হজে¦র আমলগুলো সঠিক ভাবে আদায় করা হাজীদের জন্য সহজতর হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩২   ৪০৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ