ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৯ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষন শুরু

কাঁঠালিয়ায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষন শুরু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


কাঁঠালিয়ায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষন শুরু

ঝালকাঠি: কাঁঠালিয়ায় গ্রাম আদালত (৩য় পর্যায়ে) প্রকল্পের বাস্তবায়নে সক্রিয়করণ বিষয়ক ২দির ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে ১ম ব্যাচের কর্মশালা শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এর আয়োজন করে। কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ ও গ্রাম আদালত সক্রিয়করণ উপজেলা সমন্বয়কারী এস এম ওমর ফারুক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম প্রমূখ।
প্রশিক্ষনে ১ম ব্যাচে ১নং চেচঁরীরামপুর ও ২নং পাটিখালঘাটা ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্য অংশ নেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪০:৩০   ২৮১ বার পঠিত  |         

----