ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নুসরাত ফারিয়াকে গ্রেফতার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ

নুসরাত ফারিয়াকে গ্রেফতার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


 নুসরাত ফারিয়াকে গ্রেফতার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল: ববি হাজ্জাজ

ঢাকা: চলচিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রক্রিয়া “যথাযথ” হয় নাই উল্লেখ করে জাতীয়তাবা্দী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “আমরা প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই ৫ই আগষ্টের পর সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন আওয়ামী ফ্যাসিষ্টরা এখন কোথায়? পতিত স্বৈরাচার হাসিনার দোসর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ভিআইপি প্রটোকলে বিদেশ গমন করতে দেবার পর এখন চুনোপুটি নায়িকাকে বিমানবন্দরে আটক করছে সরকার। আমরা মনে করি, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রক্রিয়া যথাযথ হয় নাই এবং এই গ্রেফতার জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে নেবার কৌশল”।
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি। ববি হাজ্জাজ বলেন, “যেকোন নাগরিককে হত্যার মত গুরতর অভিযোগে গ্রেফতার করার পূর্বে এর স্বপক্ষে প্রাথমিক তদন্তে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকতে হবে। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, জুলাই-আগষ্ট গণঅভ্যুথানকে কেন্দ্র করে অনেক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা মামলা হয়েছে যার মূল এজেন্ডা ছিলো ব্যক্তিগত আক্রোশ বা দখল বাণিজ্য। এসব মামলা ফ্যাসিষ্ট হাসিনার চালানো নৃশংসতম গণহত্যার প্রকৃত সত্যের সাথে উপহাস”।
ববি হাজ্জাজ বলেন, “একজন চলচিত্র কর্মীর পেশাগত দায়িত্ব পালনকে হত্যার সমতূল্য অপরাধ হিসাবে গণ্য করলে হাসিনার আমলে র‍্যাব-পুলিশ বা ডিজিএফআই এর মানবতাবিরোধী অপরাধগুলোকে মানুষ আর বিশ্বাস করতে চাইবে না। নুসরাত ফারিয়ার আইনি সুরক্ষা এবং ন্যায়বিচার পাবার অধিকারকে আমরা সম্মান করি তবে সেইসাথে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে একশ্রেণীর পেশাদার সাংষ্কতিক কর্মী গণমাধ্যমে ধারাবাহিকভাবে বিরোধী দলগুলোর উপর বিদ্বেষ ছড়িয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে আগুন সন্ত্রাসের মিথ্যা অপবাদ দিয়েছে এবং গত জুলাই আন্দোলনে বিটিভি ভবনে যেয়ে মায়াকান্না করেছে। আমরা প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি দেখতে চাই।”
ববি হাজ্জাজ বলেন, নতুন বাংলাদেশে আমরা চাই সাংষ্কৃতিক কর্মীসহ সব পেশার মানুষ নির্ভয়ে তাঁদের রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে পেশাগত্ দায়িত্ব পালন করুক। জনমনে এবং আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ায় এমন কোন পদক্ষেপ নেয়া থেকে সরকারকে বিরত থাকতে আমরা আহবান জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:০৮   ২৭২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ