ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আশ্রয়নের ঘর দখলের প্রতিবাদে মানববন্ধন

কাঁঠালিয়ায় আশ্রয়নের ঘর দখলের প্রতিবাদে মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


কাঁঠালিয়ায় আশ্রয়নের ঘর দখলের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি: কাঁঠালিয়ায় আশ্রয়নের ঘর দখল ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে এলাকাবাসীর মাননবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের সামনে রাজাপুর-কাঠালিয়া সড়কের পঞ্চায়েত বাজারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
এলাকাবাসীর ব্যানোরে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মো.হেমায়েত হোসেন, মো.মধু মিয়া, সুখি বেগম, রমেশ চন্দ্র, আবদুল খালেক ও মজনু গাজী।
বক্তাদের অভিযোগ তাসলিমা বেগম সাবিনা, সুমাইয়া বেগম,ময়ুরী বেগমসহ তাদের লোকজন আশ্রয়ণ প্রকল্পের ঘর জোর পুর্বক দখল করেন। সেখানে বসে মাদক ব্যবসাসহ অনৈতিক কাজ করছেন। ফলে আশ্রয়ণসহ আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে দাবী জানান, অবিলম্বে অবৈধ দখলদারে উচ্ছেদ করে প্রকৃত ভুমিহীন গ্রহহীনদের পুনবার্সন করা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:০৯   ১২০ বার পঠিত  |