ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান ইমাম হায়াতের

মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান ইমাম হায়াতের


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


মিথ্যা মামলা থেকে সরে আসার আহ্বান ইমাম হায়াতের

ঢাকা: বিশ্ব ইনসানিয়াত বিপ্লব (World Humanity Revolution)-এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত সোমবার এক বিবৃতিতে মিথ্যা মামলা, অবৈধ গ্রেপ্তার এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে মামলা দিয়ে দমন করা একটি ভয়ঙ্কর রাজনৈতিক প্রবণতা। বিশেষ করে নারীদের গ্রেপ্তার ও লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

তিনি দাবি করেন, সরকারের ভেতরে একটি চরমপন্থী গোষ্ঠীর অপতৎপরতা এবং পুলিশের কিছু বেপরোয়া কর্মকর্তার ভূমিকা জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি করছে। এতে প্রধান উপদেষ্টার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নারায়ণগঞ্জে একজন জনপ্রিয় নারী নেত্রী ও কয়েকজন শিল্পীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও জামিন না দেওয়ার ঘটনায় আদালতের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আল্লামা হায়াত আরও বলেন, মিথ্যা মামলা, অন্যায় রিমান্ড, জেল-জুলুম, বাকস্বাধীনতা হরণ করে মিথ্যাকে রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে— যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে মানবতার ভিত্তিতে পরিচালিত সর্বজনীন রাজনীতির পক্ষপাতী।

বিবৃতির শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে—গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন, দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন এবং নিজেদের সম্মানজনকভাবে ইতিহাসে প্রতিষ্ঠিত করুন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:২৩   ৩৭২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ