![]()
ময়মনসিংহ: তারাকান্দায় ছাত্রদলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ.কে.এম সুজা উদ্দিন সুজা (পরিষদ) কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি’র নেতৃত্বে বুধবার (২১ মে) বিকেলে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,দেলোয়ার হোসেন, সাঈদ তালুকদার,শামীম আহমেদ,সদস্য মোবারক খান,শফি মন্ডল,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিয়াদ মন্ডল,আজাহারুল,মেহেদী হাসান,সাধারন সম্পাদক আরিফ পাগল,মাদ্রাসা (ছাত্রদল) সভাপতি হুমায়ূন কবির, ফয়সাল আহম্মেদ,কলেজ শাখার সভাপতি আহাত তালুকদার,সাধারণ সম্পাদক আশিক রিয়াদ,সাথী আক্তার,রবিন সাজ্জাদ,সাকিব,ফাহিম,আরিফ মন্ডল,পিয়াস তালুকদার,কলেজ ছাত্রদল নেতা আবু রুফিয়ান শেখ হৃদয় প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৭:৩৬ ২৬৬ বার পঠিত | ● আনন্দ ● ছাত্রদল ● তারাকান্দা ● মিছিল