ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আগৈলঝাড়ায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫


আগৈলঝাড়ায় গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বরিশাল: আগৈলঝাড়া উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে সোমবার ও মঙ্গলবার গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন হয়। আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণে ৫টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, যুব উন্নয়ন এবং সমাজসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প) সুচিত্রা বাড়ৈ প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচ বাচিয়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে, বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে।” প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যগণ গ্রাম আদালত সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে এর বান্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:০২   ৩১২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ