![]()
পাবনা: অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.শরিফুল ইসলামের বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মালেকের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২১ মে বিকালে অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার আয়োজনে অগ্রণী ব্যাংক পিএলসি কার্যালয়ে এ বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো.আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয় পাবনার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ সাহা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার বিদায়ী শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.শরিফুল ইসলাম, অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার নবাগত শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মালেক, দুবলিয়া শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, সুজানগর অগ্রণী ব্যাংক পিএলসি শাখার কর্মকর্তা জাহিদুল ইসলাম, ব্যাংকের গ্রাহকদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী বাদশা জোয়ার্দ্দার, মোহাম্মদ আলী, ফজলুল হক, আবুল হাশেম, হালিম বিশ্বাস, আব্দুল আলিম,ইসমাইল হোসেন, দিলিপ কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন ।
এর আগে বিদায়ী শাখা ব্যবস্থাপক ও নবাগত শাখা ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । বিদায়ী শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার দায়িত্ব পালন কালে সবার যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি । তা ভাষায় প্রকাশ করা যাবে না । তিনি যেন আগামীতে গ্রাহকদের আস্থা ও ভালবাসার মধ্যে দিয়ে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামমনা করেন। নবাগত শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক বলেন, আমি আপনাদের মাঝে নতুন । আমি চেষ্টা করবো সকলকে সাথে নিয়ে সামনের দিনগুলো আরো সুন্দর ও কার্যকরী করে গড়ে তুলতে । এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রধান অতিথি পাবনা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো.আরিফুল ইসলাম উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আপনাদের হয়তো একজন ভালো ও কর্মনিষ্ঠ অফিসারকে বিদায় দিতে খুব খারাপ লাগছে । কিন্তু বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া । সেই সাথে নবাগত শাখা ব্যবস্থাপক হিসেবে যাকে পেয়েছেন তিনি একাধারে একজন দক্ষ ব্যাংকার,আপাদমস্তক সামাজিক ও স্মার্ট মানুষ । তিনিও সঠিক ও দ্রুত সেবা প্রদানের মধ্যে দিয়ে এ অঞ্চলের গ্রাহকদের মনে আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা রাখি। শেষে বিদায়ী শাখা ব্যবস্থাপককে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় ।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য অগ্রণী ব্যাংক পিএলসি সুজানগর শাখার বিদায়ী শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.শরিফুল ইসলাম ভাঙ্গুড়া বড়াল ব্রিজ শাখায় বদলী হয়েছেন এবং ইশ্বরদী উপজেলার মুলাডুলি শাখা থেকে আব্দুল মালেক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৩২:৪৩ ৩৭৯ বার পঠিত | ● অগ্রণী ব্যাংক ● সংবর্ধনা ● সুজানগর