ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে দিনের বেলায় ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

সুজানগরে দিনের বেলায় ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫


সুজানগরে দিনের বেলায় ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

পাবনা: সুজানগর পৌর শহরে দিনের বেলায় সাইফুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে ) দুপুর ২টার দিকে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ভবানীপুর কাঁচারীপাড়া(জিরো পয়েন্ট) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চোরচক্র তার বাসার ওয়ারড্রব ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম সোনালী ব্যাংক সুজানগর শাখার কর্মকর্তা এবং তার স্ত্রী ফাতেমাতুজ্জোহুরা পৌরসভার নিউগীর বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তারা ভাড়াটিয়া হিসেবে বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী ফখরুল ইসলাম বেনুর এ বাসার ৩য় তলায় বসবাস করছেন।
সাইফুল ইসলাম জানান, সকালে তারা স্বামী-স্ত্রী যার যার কর্মস্থলে চলে যান বাসার দরজা তালাবদ্ধ করে। দুপুর ৩টার দিকে খবর পাই দরজার তালা ভাঙ্গা । পরে দ্রুত বাসায় এসে দেখি বাসার দুই রুমের ওয়ারড্রব ভাঙা সেখানে প্রায় এক লাখ টাকা ছিল। আমার স্ত্রীর গহনা ছিল এগুলো কিছু পাইনি। পরে পুলিশকে খবর দেই। চোরকে সনাক্ত করতে পারিনি।
সাইফুল ইসলামেরর স্ত্রী ফাতেমাতুজ্জোহুরা বলেন, আমি বিদ্যালয়ে ছিলাম। দুপুরে আমার স্বামী ফোন দিয়ে বাসার নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যাওয়ার কথা বলেন। আমার সন্তানের জন্য জমানো টাকাও নিয়ে গেছে। তাছাড়া আমার স্বর্ণ যা ছিল সব নিয়ে গেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ দিকে প্রকাশ্যে দিনের বেলায় পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ বাসাবাড়িতে চুরির ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অতিদ্রুত চুরির ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৬:৫৫   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ