ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত

কাউখালীতে ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


কাউখালীতে ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত

পিরোজপুর: কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কোরআন তেলাওয়াত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সিকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মির্জা জহিরুল হক, মোঃ রোকন উজ্জামান, মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম ভিপি দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিঞা, জিয়াউল হাসান নিক্স, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, বিএনপি নেতা ওসমান গনি প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর গণের ভোটে ৯ টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৫   ১৬০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ