ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মনস্বিতা মহিলা কলেজের শিক্ষার্থীর অর্জন

কাঁঠালিয়ায় মনস্বিতা মহিলা কলেজের শিক্ষার্থীর অর্জন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


কাঁঠালিয়ায় মনস্বিতা মহিলা কলেজের শিক্ষার্থীর অর্জন

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার পেলেন শিক্ষাবৃত্তি। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তানজিলা এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পিবিজিএসআই প্রোগ্রামের আওতায় এক কালিন ২৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি পেয়েছেন। শিক্ষা অধিদপ্তর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নম্বরের ওপর ভিত্তিতে উপজেলায় ৬জন শিক্ষার্থীকে এ পুরস্কার পাচ্ছেন। এ বছর কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ থেকে তিনজন এবং আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ থেকে দুই শিক্ষার্থী এ বৃত্তি লাভ করেন। মনস্বিতা মহিলা কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান বলেন, তানজিলা একজন মেধাবী শিক্ষার্থী তার এ সাফল্যে কলেজ কর্তৃপক্ষ ও সঠপাঠিরা বিষণ খুশি। তানজিলার কৃতিত্বে কলেজ অধ্যক্ষ শিক্ষক কর্মচারী ও সহপাঠিরা তাকে অভিনন্দন জানান।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১০   ৩৩২ বার পঠিত  |