ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ার সকল বিদ্যালয় কর্মবিরতি

কাঁঠালিয়ার সকল বিদ্যালয় কর্মবিরতি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে ২০২৫


 

কাঁঠালিয়ার সকল বিদ্যালয় কর্মবিরতি

ঝালকাঠি: বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি ও কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান শেখ কাউসার আহম্মেদের ওপর অতর্কিত হামলা ও জেল হাজতে নেওয়ার প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়ায় কেন্দ্রিয় কর্মসুচীর আওতায় সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্মবিরতি পালন করা হয়েছে।

গত বুধবার ঢাকা প্রেস ক্লাবের সামনে হামলার শিকার হন শেখ কাউসার আহম্মেদ। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান। সারা দেশের কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকল বিদ্যালয় এ কর্মবিরতি পালন করা হয়।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী বলেন, শেখ কাউসার আহম্মেদ কোন রাজনৈতিক দলের নেতা নয়। তার কোন রাজনৈতিক পরিচয়ও নেই। শিক্ষক কর্মচারীদের অধিকার আদায়ে কথা বলা এবং একটি যৌক্তিক আন্দোলনে বাঁধা গ্রস্থ্য করতে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তার ওপর হামলা ও জেল হাজতে প্রেরণ করা হয়। যা শিক্ষক সমাজ মেনে নিতে পারেনাই। তাই বাধ্য হয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। দোষীদের বিচার এবং তার নিঃশর্ত মুক্তির দাবী জানান এ শিক্ষক নেতা।

এল/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩১   ৩৬১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ