ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৪ মে ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারাতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

ভেড়ামারাতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ মে ২০২৫


ভেড়ামারাতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় শনিবার ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। ‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলা শুরু হয়। ভেড়ামারা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পৌরকর মেলা উদ্বোধন করেন।

পৌরকর মেলা ২০২৫ উপলক্ষে ভেড়ামারা পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে ভেড়ামারা পৌরসভা প্রাঙ্গনে শনিবার ২৪ শে মে থেকে ২৯ মে পর্যন্ত কর মেলা চলবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী ও পৌরনির্বাহী কর্মকর্তা (ভার:) গোলাম সরওয়ার সহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৩৬   ২০৯ বার পঠিত  |