ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » তালবাহানা করে লাভ নেই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে:আহসান হাবীব লিংকন

তালবাহানা করে লাভ নেই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে:আহসান হাবীব লিংকন




তালবাহানা করে লাভ নেই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে:আহসান হাবীব লিংকন

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) এর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল চারটার সময় জাতীয় পাটি (কাজী জাফর) মোকারিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গোলাপনগর মুকুল ক্লাব মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহসান হাবীব লিংকন মহাসচিব জাতীয় পার্টি (কাজীজাফর) কুষ্টিয়া -২ ( ভেড়ামারা -মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

তিনি বলেন, তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবেন।তার উদাহরণ গত ৯ মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান মিডিয়ার সামনে যেভাবে বক্তব্য দিয়েছেন তার শত্রুরাও তার বক্তবের ভুল ধরতে পারে নাই। তার কাছে দলের নেতা কর্মীর চাইতে দেশের জনগণের সম্মান অনেক উপরে। বিএনপি’র দলের নেতাকর্মীরা অন্যায় করলে তার চোখদিয়ে পানি পড়লেও দল থেকে বহিষ্কার করতে তার কলম থেমে থাকেনি।
আগামী নির্বাচনে তারেক রহমান কুষ্টিয়া দুই আসনে ধানের শীষ প্রতীক যাকে দিবে আমি আহসান হাবীব লিংকন তার পেছনে হকারের মত কাজ করে যাবে। আমরা ক্ষমতা লোভে রাজনীতি করিনা দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য রাজনীতি করছি। প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস পৃথিবীর একজন সম্মানীয় ব্যক্তি কিন্তু দেশ পরিচালনায় অযোগ্য ব্যর্থতার পরিচয় দিয়েছেন এ কথা স্বীকার করতে হবে।

১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। আপনি নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। জনগণ ভোট দিয়ে নির্ধারিত করবে কে ক্ষমতায় যাবে। ভোট নিয়ে টাল্টু -বাল্টু না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে অহংকার করে যেভাবে কথা বলেছিল আল্লাহ তার বিচার করেছে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গেছে এর চাইতে মরা ভালো ছিলো। মানুষ রাজনীতি করে আলিশান গাড়ি, আলিশান বাড়ি ও জমি করেছে। আর আমি আহসান হাবীব লিংকন বাবার জমি বিক্রয় করে রাজনীতি করে আসছি আমি লিংকন আপনাদের পাশে ছিলাম এখনো আছি আগামীতেও পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হাফিজ লালু সভাপতি কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), আজমত হোসেন মনি সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি (কাজী জাফর), এমএ আলম চাঁদ সভাপতি ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর), খন্দকার রেজাউনুর রহমান অঞ্জন সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টী (কাজী জাফর), মোজাম্মেল হক জোয়াদ্দার সভাপতি মিরপুর উপজেলা জাতীয় পার্টি(কাজী জাফর), সাহাবুল ইসলাম সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল হক জি এম অন্যতম নেতা জাতীয় পার্টি (কাজী জাফর), অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন বিশ্বাস সাধারণ সম্পাদক ভেড়ামারা পৌর যুব সংহতি জাতীয় পার্টি (কাজী জাফর) এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৪৮   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ