ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৮ মে ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পুকুরে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

কলমাকান্দায় পুকুরে গোসলে নেমে কিশোরীর মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


কলমাকান্দায় পুকুরে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কিশোরী আশা মনি (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে। আশা মনি ওই গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাড়ীর পুকুরে আশামনিসহ কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।

পরে স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাইব হোসাইন লিংকন বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই কিশোরী আশামনির মৃত্যু হয়েছে।

এবিষয়ে কলমাকান্দা থানার ওসি তদন্ত মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াশেষে ওই কিশোরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৩   ১৫৮ বার পঠিত  |