ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

কলমাকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে ২০২৫


কলমাকান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

নেত্রকোনা: “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সবার অধিকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আজ থেকে শুরু হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫’। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী কর্মসূচি।

উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন , উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান , শিক্ষক- শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মীবৃন্দসহ আরো অনেকেই।

র‍্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, পুষ্টিহীনতা শুধু শিশুদের নয়, বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টি প্রতিটি পরিবারে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।

অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক পুষ্টিকর খাবার গ্রহণের উপকারিতা সম্পর্কে আলোকপাত করা হয়।

জাতীয় পর্যায়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সহযোগী সংস্থা FAO, GAIN, Save the Children সহ অন্যান্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই সপ্তাহটি পালিত হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩০   ১৩২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ