ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩০ মে ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

ময়মনসিংহ: তারাকান্দায়,মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের মধুবন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পড়ে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় খাবার বিতরণ করা হয়ে।

খাবার বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক আর্মি,কাজী আব্দুল বাতেন,আসাদুল হক,শামীম তালুকদার,আসাদউল্লাহ আসাদ,সাবেক চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার,তারাকান্দা

উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ ও আজহারুল ইসলাম মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও যুগ্ম আহবায়ক এ এইচ এম জুয়েল,মোবারক খান,জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৭   ২৬১ বার পঠিত  |