ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রক্তদানের মধ্যে দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

রক্তদানের মধ্যে দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


বরগুনা: আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও দোয়া মোনাজাত, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারন, সেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব অ্যাডঃ মোঃ নাসির উদ্দিন তালুকদার, মোঃ মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব মোঃ তারিকুল ইসলাম টারজান, মোঃ কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহমেদ খান, যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার, যুবদল নেতা সামসুল হক চৌকিদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাত শাহ আলামিন পিকু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ আহসান মুসা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো, তারিকুল ইসলাম সোহাগ. সাধারণ সম্পাদক মোঃ কামাল বিশ্বাস, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ মিল্টন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মো. মুশফিকুর রশিদ হিরা, আমতলী সরকারী কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রাহাত, সহ- সভাপতি মো. রাব্বানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মৃধা প্রমুখ।

উক্ত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিকদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে এগিয়ে আসার আহবান জানান।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে দলের নেতা-কর্মীরা সেচ্ছায় রক্তদান করেন।
জাকির হোসেন, আমতলী বরগুনা।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৬   ৩১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ