ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩০ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপের ফলোআপ সভা

কাঁঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপের ফলোআপ সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


কাঁঠালিয়ায় পিস ফ্যাসিলেটর গ্রুপের ফলোআপ সভা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজির) ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) পিএফজি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা ফারুক সিকদার স্মৃতি সংসদে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো.আবদুল হালিম।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.জালালুর রহমান আকন।
বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ডিস্টিক ফ্যাসিলেটর সৈয়দ মনিবুল হাসান ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস ফ্যাসিলেটর গ্রুপের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো.আবদুস সালাম, মোস্তাফিজুর রহমান মারুফ, শাখাওয়াত হোসেন অপু, মো. হাসিব ভুট্রো, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল, মো.মিজানুর রহমান সোহাগ, ইসরাত জাহান রুমা, মো.আসাদুজ্জামান নিশাত, সাকিবুজ্জামান সবুর, আঃ রহিম, মো.শাহজামাল, সাবিনা ইয়াসমিন, ইসরাত জাহান রেজভী, সিমু আক্তার ও কেএম শাহরিয়ার রাফি প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৪৭   ৩৯৫ বার পঠিত  |