ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বৈরি আবহাওয়ায় নৌ-যান চলাচল বন্ধ,অনিশ্চয়তায় ২০০ অনার্স ভর্তি পরীক্ষার্থী

বৈরি আবহাওয়ায় নৌ-যান চলাচল বন্ধ,অনিশ্চয়তায় ২০০ অনার্স ভর্তি পরীক্ষার্থী


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৩০ মে ২০২৫


বৈরি আবহাওয়ায় নৌ-যান চলাচল বন্ধ,অনিশ্চয়তায় ২০০ অনার্স ভর্তি পরীক্ষার্থী

নোয়াখালী: হাতিয়া উপজেলায় অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সকল ধরনের নৌ-যান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দিয়েছিলো প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারাদেশে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী।
জানা গেছে, সারাদেশের ন্যায় শনিবার বেলা ১১টা থেকে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়ক পথে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।
সকাল থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তারা বলছেন নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাদের জেলা সদরের যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে নৌ-যান চলাচল বন্ধ থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তাদের শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক না হয় যে কোন উপায়ে তাদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক। যাতে করে তারা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আজ দুপুরে যে জোয়ার এসেছিলো সেটি অনেকটা স্বাভাবিক ছিলো। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি আজ সন্ধ্যা বা আগামীকাল শনিবার ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে আশা করছি তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৮   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ