ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩১ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পানিতে ডুবে দু্ই শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে দু্ই শিশুর মৃত্যু


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


লালমোহনে পানিতে ডুবে দু্ই শিশুর মৃত্যু

ভোলা: লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকাঁলাচাদ (শাহাজী চৌমূহনী) এলাকার শাহাজাহান মিয়া বাড়ির হাচনাইনের ছেলে মিনহাজ (২) এবং সোহেলের মেয়ে নাফিজা (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার সময় মিনহাজ ও নাফিজা তাদের উঠানে খেলছিল। এরপর কিছুক্ষণ পর তাদের কোন সাড়াশব্দ না পেয়ে মিনহাজের মা তাদের খুঁজতে বের হয়ে দেখেন বাড়ির পুকুরের পানিতে শিশু দুটি ভাসছিল। তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে পানিতে নেমে তাদের উদ্বার করে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাস বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং লালমোহন থানায় ইউডি মামলা করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৮   ২৭৫ বার পঠিত  |