ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শহীদ জিয়া দেশের মানুষের জন্য ছুটে বেরিয়েছেন, তার আদর্শ নিয়েই পথ চলতে হবে: কে এম আনোয়ারুল ইসলাম

শহীদ জিয়া দেশের মানুষের জন্য ছুটে বেরিয়েছেন, তার আদর্শ নিয়েই পথ চলতে হবে: কে এম আনোয়ারুল ইসলাম


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


শহীদ জিয়া দেশের মানুষের জন্য ছুটে বেরিয়েছেন, তার আদর্শ নিয়েই পথ চলতে হবে: কে এম আনোয়ারুল ইসলাম

রাজশাহী: পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন কর্মঠ কর্মী ও জনদরদী নেতা ছিলেন। এ কথা অনস্বীকার্য। শুধু দেশবাসী নয়, সারা বিশ্ববাসী তাকে চেনে এই ভাবেই। আমাদের দেশের আর কোন প্রেসিডেন্ট, মহানায়ক, তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের মত ন্যায়পরায়ণতা, গরিব-দুঃখীদের সাথে তার সম্পর্ক এমন ছিল না। তিনি সারাদেশে গ্রামগঞ্জে মানুষের জন্য উলকার মত ছুটে বেরিয়েছেন।

তিনি এই চাটমোহরেই তিনবার এসেছিলেন। তার স্বার্থ ছিল জনগণ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফিরে পাবো না। কিন্তু তার আদর্শকে ফিরে পাবো। তার আদর্শ নিয়েই আমাদের চলতে হবে।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শুক্রবার (৩০ মে) বিকেলে পাবনার চাটমোহর পৌর সদরের পাঠানপাড়া মহল্লায় নিজ বাসভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল ইসলাম আরো বলেন,
আমাদের রাজনৈতিক অবস্থানে টানাপোরেণের মাধ্যমে এত বড় একটি বিজয়, ছাত্র সংগঠিত করার মাধ্যমে আমাদের দলের পরশে যে বিজয় আসলো সেই বিজয়টা কেন যেন ম্লান হয়ে যাচ্ছে। এই বিজয়ের উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আশা করেছিলাম, দেশবাসী আশা করেছিল শীঘ্রই নির্বাচন হবে। এই নির্বাচনের প্রতিবন্ধকতার কারণ আমরা সবাই বুঝতে পারছি এর মধ্যে কিছু একটা আছে।

সাবেক এমপি আনোয়ারুল ইসলাম বলেন, হারি জিতি নাহি লাজ। আমরা সবাই একই ছায়াতলে থাকবো। আমরা যদি একসাথে থাকতে পারি, তাহলে আমাদের পরাজয় আসবে না। আপনারা যাতে বিপথগামী না হন এজন্য আমরা সবাই একসাথে থাকবো। প্রয়োজনে আমরা একসঙ্গে আন্দোলন করবো। যদি আমরা দেশের জন্য আন্দোলন করতে পারি, নিজের এলাকার স্বকীয়তা বজায় রাখার জন্য আন্দোলন করতে পারি, আমার দলের মধ্যে যদি বিশৃঙ্খলা হয় তাহলে সঠিক নেতৃত্ব বাছাই করার জন্য আমরা আন্দোলন করতে প্রস্তুত।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম শিমুল ও একরামুল হক মামুন প্রমুখ। এছাড়া বিএনপি ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনোয়ার হোসেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৫   ৩০৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ