ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে সুজানগর পৌরবিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীপালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার শোকর্যালী,আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন সকালে বৃষ্টি উপেক্ষা করে অসংখ্য নেতাকর্মীদের অংশগ্রহণে এক শোকর্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরেগিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ। প্রধান বক্তাছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ,বি,এম তৌফিক হাসান। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণসম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদ বিশ্বাস,পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রব ও উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউছার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনো স্বাধীন হতনা। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাকরেছেন এবংতার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকী করেণ, বিচার প্রশাসন কেনির পেক্ষ, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়েদিয়ে এদেশের মানুষের মনে স্থান করেনিয়েছেন। তিনি এদেশে বহু দলীয়গণতন্ত্র প্রতিষ্ঠাকরেছেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে।
বক্তারা আরো বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদাজিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি।
আর তাই অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নয়তো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ, মাটি ও মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে বিএনপি নেতা তোরাব আলী, মজিদ শেখ, ইয়াকুব আলী, মোহাম্মদ আলী, শাহেদ আলী, ফারুক শেখ, জিয়ামল্লিক, বন্দের মোল্লা, ইস্কেন প্রামানিক, মকছেদ প্রামানিক, রহমান শেখ, হযরত আলী, বাবু মোল্লা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, খন্দকার আব্দুর রাজ্জাক বাবু, মিন্টু, যুবদল নেতা রেজাবিশ্বাস,শ্রমিকদল নেতা আব্দুল মাজেদ সহ পৌর বিএনপিও সহ যোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক কাজী মনসুর। শেষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৮:৪০:১৯ ২১২ বার পঠিত | ● বিএনপি ● সুজানগর