ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বিএনপি-পুলিশ মুখোমুখি,ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

বিএনপি-পুলিশ মুখোমুখি,ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


বিএনপি-পুলিশ মুখোমুখি,ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

নেত্রকোনা: কলমাকান্দায় ছাত্রদল নেতা মো. আ. গাফফারের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ দুই নেতার একজন গ্রেপ্তার ও অপরজনের জামিনে মুক্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এ পরিস্থিতিতে থানা ঘিরে বিএনপি ও পুলিশের মধ্যে সৃষ্টি হয়েছে মুখোমুখি অবস্থান।

এ ঘটনার জেরে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

পুলিশ সূত্রে জানা যায়, হামলার ঘটনায় বৃহস্পতিবার পৃথক অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান মিজান এবং বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুল ওয়াদুদ রতনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে রতনকে জেলা আদালতে হাজির করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। অপরদিকে, মিজানুর রহমান মিজানকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, আব্দুল ওয়াদুদ রতনের বিরুদ্ধে কলমাকান্দাসহ দেশের বিভিন্ন থানায় বিস্ফোরক, চাঁদাবাজি, নাশকতা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অন্তত ৯টি মামলা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তিনি সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

বিএনপির দাবি, রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য গোপন করে তড়িঘড়ি করে আদালতে সোপর্দ করা হয়, ফলে জামিনে মুক্তি পান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে কলমাকান্দা থানায় ওসি (তদন্ত) মো. লুৎফর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, জিহাদ খান মিতুলসহ অঙ্গ-সংগঠনের নেতারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে রতনকে পুনরায় গ্রেপ্তার না করলে ওসি ফিরোজ হোসেনের বিরুদ্ধে মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার রাতে এবিষয়টি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, একাধিক মামলার আসামিকে পরিকল্পিত ভাবে আদালতে উপস্থাপন করে জামিনে মুক্তির পথ করে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ছাত্রদল নেতা মো. আ. গাফফারের ওপর হামলার ঘটনা ঘটে গত ২৭ মে ভোরে, উপজেলার হরিপুর চকবাজার এলাকায়। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পিত হামলার কথা বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আসামিকে আদালতে চালানের পর পুরোনো মামলার ফরওয়ার্ডিং দিতে দেরি হওয়ায় তিনি জামিনে মুক্তি পান। আইনগত প্রক্রিয়ায় আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যেই আসামিকে পুনরায় গ্রেপ্তার করার চেষ্টা চলছে। সবাইকে আইন শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

বর্তমানে কলমাকান্দার রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। বিএনপির দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে চলছে জোর আলোচনা।

এন/এস

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৬   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ