ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩১ মে ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

মধ্যনগরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


মধ্যনগরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার সময় একটি র‍্যালি মধ্যনগর উপজেলার কার্যালয় থেকে বের হয়ে সাড়া বাজার প্রদক্ষিণ করে,এবং তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে র‍্যালি শেষ করা হয়, পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় মধ্যনগর উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধ্যনগর থানার এসআই আসাদুল হক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মিডওয়াইফ মোছা:ফাতেমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া প্রমুখ।

পরিশেষে উপস্থিত বক্তারা বলেন, তামাক মুক্ত দেশ গড়তে জনসচেতনতা উদ্ভুদ্ধকরণ খুবই জরুরি, যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য তামাক জাতের সবধরনের দ্রব্য ব্যবহার থেকে শিশুদেরকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৬:২৪   ১৩২ বার পঠিত  |