ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে ২০২৫


বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ভোলা: লালমোহন উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লালমোহন থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিয়াম ও হাসিব নামে দুই কিশোর মঙ্গলশিকদারের দিকে যাচ্ছিল। এ সময় তারা সওদাগর চৌমুহনী অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামের সঙ্গে মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুরের দিকে মারা যান বৃদ্ধ আবুল কালাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:০৮   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ