ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ জুন ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে মটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবীনগরে মটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


নবীনগরে মটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহেল মিয়া(২৪) নামের একজন নিহত হয়েছে। সোহেল মিয়া উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়ার ছেলে।

রবিবার(১ জুন) সন্ধ্যায় উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের,ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্য পরিচালনা করেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের চৌধুরী ভিলার সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লেগে যায়।গাছের কাঠ ভর্তি নসিমনের ভিতরে মোটরসাইকেল সহ চালক নিজেও ঢুকে যায়। মাথার একপাশে প্রচন্ড রকম আঘাত লাগে ঘটনাস্থলী সোহেল মিয়া মৃত্যুবরণ করেন,পরে অজ্ঞাত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নবীনগর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। নসিমনের ড্রাইভার পালিয়েছে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:৩৮   ২০৮ বার পঠিত  |