ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার ও নবাবগঞ্জে ক্রিকেটের উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাস

দোহার ও নবাবগঞ্জে ক্রিকেটের উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাস


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


দোহার ও নবাবগঞ্জে ক্রিকেটের উন্নয়নে আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাস

ঢাকা:দোহার ও নবাবগঞ্জ উপজেলার ক্রিকেটের উন্নয়নে নবনির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাস দিয়েছেন।

রোববার ঢাকা জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট খন্দকার মাহমুদ আরশীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বুলবুল এই আশ্বাস প্রদান করেন।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় উভয়ের মধ্যে দেশের ক্রিকেটের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো গড়ে তোলা এবং তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
খন্দকার মাহমুদ আরশীন নবাবগঞ্জ ও আশপাশের অঞ্চলে ক্রিকেটের প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিষ্ঠিত নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি ইতোমধ্যেই স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সাক্ষাৎ শেষে খন্দকার মাহমুদ আরশীন বলেন, “আমিনুল ইসলাম বুলবুল ভাই শুধু দেশের ক্রিকেট ইতিহাসের একজন গর্ব নয়, তিনিই এখন বিসিবির নেতৃত্বে আছেন—এটি আমাদের জন্য আশার আলো। আমি বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের ক্রিকেট আরও একধাপ এগিয়ে যাবে।”

এ সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও খন্দকার মাহমুদ আরশীনের ভূমিকার প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারে তাঁর উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাৎকালে দুইজনই ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ক্রিকেটের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:৩২   ৩৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ