ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » অপরিকল্পিত উন্নয়ন করে অর্থ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

অপরিকল্পিত উন্নয়ন করে অর্থ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: উপদেষ্টা সাখাওয়াত


আরিফ হোসেন
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


অপরিকল্পিত উন্নয়ন করে অর্থ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে: উপদেষ্টা সাখাওয়াত

ভোলা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের তরফ থেকে দেশের জন্য কাজ করা হচ্ছে। ইউনূস সরকার ও আমরা চেষ্টা করছি যাতে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। এবং দেশে অপরিকল্পিত উন্নয়ন করে সরকারের অর্থ নষ্ট না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

রোববার বেলা ১২ টার দিকে ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া ও চরকুকরী-মুকরী বিআইডব্লিউটিএ’র ২ টি নতুন ফ্লাট পল্টন উদ্বোধন এবং লঘুচাপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেছেন।

স্থানীয়রা ঘাটের ইজারা বাতিলের দাবি জানানো হলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আমি তো আর একটি জেলা নিয়ে কাজ করি না সারা বাংলাদেশের মানুষের দাবি দাওয়া থাকে তার মধ্যে দেখে শুনে কাজ করতে হবে। তবে এই এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে বলছি, ভোলা জেলা প্রশাসনকে বলবো জুনের মধ্যে চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটের ইজারা বাতিল করার জন্য এবং চরকচ্ছপিয়া থেকে দ্বীপ চরকুকরী-মুকরি যাতায়াতের খালটি নব্যতা সংকট থাকায় খাল খনন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটি’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা,ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথী,এবং দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৭   ২৮১ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ