ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ জুন ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে জেলা প্রশাসকের ঈদ সামগ্রী বিতরণ

ভূঞাপুরে জেলা প্রশাসকের ঈদ সামগ্রী বিতরণ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২ জুন ২০২৫


ভূঞাপুরে জেলা প্রশাসকের ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইল: ভূঞাপুরে দূর্গম চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক শরীফা হক। আজ দুপুরে উপজেলার চর গাবসারা দাখিল মাদ্রাসা মাঠে দেড়শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

পরে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য হাইজিন কর্নার উদ্বোধন, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও বৃক্ষ রোপনসহ দিন ব্যাপি নানা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১০:০৪   ৮৪ বার পঠিত  |